চট্টগ্রামে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি স্বাস্থ্যসেবা

চট্টগ্রাম নগরীর কর্ণেলহাটে দিনভর ফ্রি স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।
২১ অক্টোবর শুক্রবার সকাল ৯টা থেকে কর্ণেলহাটস্থ কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় এ আয়োজন। এতে শিশু বিশেষজ্ঞ, দন্ত , মেডিসিনসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়। বিকেল ৪ পর্যন্ত ক্যাম্পে প্রায় দুইশ রোগিকে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়।
এর আগে সকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজনীতিবীদ মনোয়ার উল আলম নোবেল, প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল। উদ্বোধন করেন বনফুল এন্ড কোম্পানীর জিএম মো. আমানুল আলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম ওসমান গণি চৌধুরী, সমাজসেবক এসএম জিয়া উদ্দীন লোভন, ডা. তারিকুল ইসলাম এবং কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।
অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন আকবরশাহ থানা সভাপতি শামীম হোসেন বিপ্লবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ফয়সাল খাঁন সাদিক, হাসান মুরাদ চৌধুরী রিমন প্রমুখ। চিকিৎসাসেবা দেন ইসলামী ব্যাংক হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট ডা. মো. ইদ্রিস উল্লাহ ভুঁইয়া, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ডা. মো. তারিকুল ইসলাম, দন্ত চিকিৎসক এনায়েত হোসেন প্রমুখ।
জনকল্যাণমূলক এ আয়োজনের মিডিয়া পার্টনার শাপলা টেলিভিশন লি.
উল্লেখ্য, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এ পর্যন্ত প্রায় ২৩ হাজার মানুষকে বিভিন্ন বিষয়ে ফ্রি স্বাস্থ্যসেবা দিয়েছে। এর

Facebook
WhatsApp
X
Telegram
কার্যক্রম

‎চট্টগ্রামে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের খতমে কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎

চট্টগ্রাম: অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা সামাজিক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে খতমে কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার (১৮ মার্চ) বিকাল ৩টায়

Read More »

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডস্থ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত

Read More »

‎চট্টগ্রামে জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ‎ ‎

বর্তমান সময়ে শিক্ষার্থীরা অনেকেই মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। এই আসক্তি থেকে বেরিয়ে এসে স্বপ্নের প্রতি মনোযোগী হতে হবে। ‎ ‎’আমরা করবো জয়’ এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত

Read More »
চেয়ারম্যান