অসহায়ের নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় দিনাজপুর শহরের ইকবাল হাই স্কুলে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোসাম্মৎ রোজিনা খাতুনের সভাপতিত্বে সাবিনা ইয়াসমিন ইতির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব ও সমাজ সেবক। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন  কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব এইচএম ওসমান গনি চৌধুরী। এ সময় তিনি বলেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন। এবং সমাজের ধনাট্য ব্যক্তিদেরকে এ সকল মানবিক কাজে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা কথা সাহিত্যিক লাইলা চৌধুরী।

ফাউন্ডেশনের উপদেষ্টা কবি ইয়াসমিন আরা রানু। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার মমিনুল ইসলাম। বিভাগীয় লেখক পরিষদ দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি ও নাট্যকর্মী ওয়াসিম আহমেদ শান্ত। কবি ও সংগঠক মোস্তফা হীরা। দৈনিক সমাজ সংবাদ জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান ডোফুরা। আব্দুল কাদের প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন মানব দরদী ও সমাজ বান্ধব সকলকে এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান। সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে এই ফাউন্ডেশন যথেষ্ট অবদান রাখবে বলে তারা বিশ্বাস করেন ।

Facebook
WhatsApp
X
Telegram
কার্যক্রম

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডস্থ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত

Read More »

‎চট্টগ্রামে জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ‎ ‎

বর্তমান সময়ে শিক্ষার্থীরা অনেকেই মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। এই আসক্তি থেকে বেরিয়ে এসে স্বপ্নের প্রতি মনোযোগী হতে হবে। ‎ ‎’আমরা করবো জয়’ এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত

Read More »

অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে সমন্বয় ও স্বীকৃতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার): অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে অনুষ্ঠিত হলো “সমন্বয় ও স্বীকৃতি সভা–২০২৫”। চট্টগ্রামের আগ্রাবাদের অভিজাত ভেন্যু ৩৬৫ হোটেল

Read More »
চেয়ারম্যান