বন্যা কবলিত সাতকানিয়ায় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের খাবার বিতরণ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা কবলিতদের মাঝে খাবার বিতরণ করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। ১৭ জুলাই শুক্রবার দুপুরে সাতকানিয়ার ছমদর পাড়ায় এই খাবার বিতরণ করা হয়।

 

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সামাজিক কর্মসূচির অংশ হিসেবে বন্যা কবলিতদেরকে রান্না করা খাবার প্রদান করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হয়।

তাদের জন্য তৈরি খাবার ১৭ জুলাই শুক্রবার দুপুরে প্রত্যেক পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়।

 

এসময় উপস্থিত ছিলেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বনফুল এন্ড কোম্পানীর জিএম আমানুল আলম, উপদেষ্টা ও সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় সভাপতি এইচ এম ওসমান গনি, সিনিয়র সহ সভাপতি মো. মনজুর আহমদ, সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদিকা নাসরিন খানম ঝুমা, প্রমুখ।

 

স্থানীয়দের আন্তরিক সহযোগিতার ফলে প্রকৃত ভুক্তভোগিদের পরিবারে দ্রুত সময়ে খাদ্য পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। তাই স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook
WhatsApp
X
Telegram
কার্যক্রম

এসএসসি–২০২৬ জিপিএ–৫.০০ পাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন

২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম নগরীতে জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। গত ৩০ আগস্ট রাতে নগরীর ওয়াপদা মোড়স্থ

Read More »

রাঙামাটিতে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি পার্বত্য জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় রাঙামাটি শহরের কল্যাণপুর কাদের ম্যানসনে

Read More »

দিনাজপুরে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

দিনাজপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। সংগঠনটির দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ১৬ মার্চ ২০২৬ তারিখে দিনাজপুর প্রেসক্লাবে অর্ধ শতাধিক অসহায়

Read More »
চেয়ারম্যান