দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা কবলিতদের মাঝে খাবার বিতরণ করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। ১৭ জুলাই শুক্রবার দুপুরে সাতকানিয়ার ছমদর পাড়ায় এই খাবার বিতরণ করা হয়।
অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সামাজিক কর্মসূচির অংশ হিসেবে বন্যা কবলিতদেরকে রান্না করা খাবার প্রদান করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হয়।
তাদের জন্য তৈরি খাবার ১৭ জুলাই শুক্রবার দুপুরে প্রত্যেক পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বনফুল এন্ড কোম্পানীর জিএম আমানুল আলম, উপদেষ্টা ও সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় সভাপতি এইচ এম ওসমান গনি, সিনিয়র সহ সভাপতি মো. মনজুর আহমদ, সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদিকা নাসরিন খানম ঝুমা, প্রমুখ।
স্থানীয়দের আন্তরিক সহযোগিতার ফলে প্রকৃত ভুক্তভোগিদের পরিবারে দ্রুত সময়ে খাদ্য পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। তাই স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।


