চট্টগ্রামে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে সরকার অনুমোদিত সমাজ উন্নয়নমূলক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। ০৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল সংলগ্ন ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টার এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব এইচ এম ওসমান গনি চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, বশর গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সিইও আলহাজ্ব আবুল বশর আবু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারাদেশে পাঁচ কোটি বৃক্ষরোপণ এর যে সিন্ধান্ত নিয়েছেন আমি সরকারের এই সিদ্ধান্ত কে সাধুবাদ জানাই এবং সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সকল শ্রেণী পেশার মানুষ কে যার যার জায়গা থেকে এগিয়ে আসার জন্য উদার্ত আহ্বান জানাই “বৃক্ষরোপণ মানেই শুধু একটি গাছ রোপণ নয়, এটি একটি জীবন রোপণ। একটি গাছ বড় হলে একটি ছায়া তৈরি হয়, তৈরি হয় অক্সিজেন, আর তৈরি হয় এক নতুন জীবনের সম্ভাবনা। এমন একটি মহতী উদ্যোগে অংশ নিতে পেরে আমি গর্বিত।” আমি ফাউন্ডেশনের ঢাকা, দিনাজপুর, পঞ্চগড়, ভোলা, রংপুর, নেত্রকোনা ও বরিশাল জেলা কমিটিগুলোকে অনুরোধ করব, আপনারাও নিজ নিজ এলাকায় এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করুন।”

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী কমিশনার মোঃ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট এনামুল হক (মনি) চট্রগ্রাম জজ কোর্ট।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের মক্কা শাখার সভাপতি মো. হারুনুর রশিদ, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মনজুর আহম্মেদ, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, মোহাম্মদ সরোয়ার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দ।

উল্লেখ্য, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন প্রতিবছরই চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বর্ষাকালে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। সংগঠনটির উদ্দেশ্য কেবল বৃক্ষরোপণ নয়, বরং দীর্ঘমেয়াদে এই গাছগুলোর যত্ন ও সংরক্ষণেরও উদ্যোগ গ্রহণ করে থাকে।

Facebook
WhatsApp
X
Telegram
কার্যক্রম

রাঙামাটিতে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি পার্বত্য জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় রাঙামাটি শহরের কল্যাণপুর কাদের ম্যানসনে

Read More »

বন্যা কবলিত সাতকানিয়ায় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের খাবার বিতরণ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা কবলিতদের মাঝে খাবার বিতরণ করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। ১৭ জুলাই শুক্রবার দুপুরে সাতকানিয়ার ছমদর পাড়ায় এই খাবার বিতরণ করা হয়।   অসহায়

Read More »

দিনাজপুরে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

দিনাজপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। সংগঠনটির দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ১৬ মার্চ ২০২৬ তারিখে দিনাজপুর প্রেসক্লাবে অর্ধ শতাধিক অসহায়

Read More »
চেয়ারম্যান