ভোলায় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী

ভোলায় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী

ভোলা জেলার বিভিন্ন প্রান্তে সামাজিক ও মানবিক কাজ করে ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা। সামাজিক দায়বদ্ধ এসকল মানুষকে একসাথে করতে গত শনিবার (২৭ এপ্রিল) ঈদ পুনর্মিলী অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুর ৩টায় ভোলার তুলাতুলিস্থ আলাপন থাই চাইনিজ এন্ড পার্টি সেন্টারে এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।


সংগঠনের ভোলা জেলা কমিটির সভাপতি মোহাম্মদ নেওয়াজ শরীফের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মানবাধিকার ব্যক্তিত্ব এইচ এম ওসমান গনি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভোলা জেলা শাখার উপদেষ্টা মহসিন খাঁন ও পাপিয়া চৌধুরী এবং জাকির হোসেন।
বক্তব্যে এইচ এম ওসমান গনি চৌধুরী বলেন, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যগণ নিঃস্বার্থভাবে সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ভোলা জেলা এই কাজে অনেক বেশি সক্রিয় ভূমিকা রাখছে।

এই ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান তাদেরকে আরও বেশি কাজ করতে উৎসাহিত করবে।
অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক মৌসুমি সুলতানা প্রেমা, সিনিয়র সহ-সভাপতি অজিউল্লাহ খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ আজিজ, অর্থ বিষয়ক সম্পাদক তানভির তারেক, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে হাফছা, কল্যাণ বিষয়ক সম্পাদক তানজিল হোসেন, শিশু বিষয়ক সম্পাদিকা মিতু রাণী মজুমদার, পিথু প্রমূখ।

Facebook
WhatsApp
X
Telegram
কার্যক্রম

এসএসসি–২০২৬ জিপিএ–৫.০০ পাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন

২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম নগরীতে জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। গত ৩০ আগস্ট রাতে নগরীর ওয়াপদা মোড়স্থ

Read More »

রাঙামাটিতে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি পার্বত্য জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় রাঙামাটি শহরের কল্যাণপুর কাদের ম্যানসনে

Read More »

বন্যা কবলিত সাতকানিয়ায় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের খাবার বিতরণ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা কবলিতদের মাঝে খাবার বিতরণ করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। ১৭ জুলাই শুক্রবার দুপুরে সাতকানিয়ার ছমদর পাড়ায় এই খাবার বিতরণ করা হয়।   অসহায়

Read More »
চেয়ারম্যান