ভাষা দিবসে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবসে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।
২১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল থেকে শুরু হয় এই চিকিৎসা ক্যাম্প। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সদরের কথাকলি উচ্চ বিদ্যালয়ে সংগঠনের থানা কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এই ক্যাম্প।


সকালে শুরুতে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম ওসমান গনি চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান আলহাজ্ব এস এম আজিজ। প্রধান আলেচক ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলিম, স্কুল ম্যানিজিং কমিটির সদস্য মো. ইফতেখারুল আলম চৌধুরী, ডা. এনায়েত হোসেন, ডা. কামরুল হাসান, ডা. আকাশ প্রমুখ।
সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাজাম্মেল হোসেন আয়োজনের উদ্বোধন করেন।

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সীতাকুণ্ড কমিটির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সেলিমের সঞ্চালনায় সমাপনী বক্তব্য দেন থানা কমিটির আহ্বায়ক নুর হোসেন সেলিম।


চিকিৎসা ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিক টেস্টসহ মেডিসিন, চক্ষু ও দন্ত চিকিৎসকগণ সেবা প্রদান করেছেন। কথাকলি উচ্চ বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থীরা সকলে ব্লাড গ্রুপিং সেবা গ্রহণ করেছে।


ফ্রি চিকিৎসা ক্যাম্পের মিডিয়া পার্টনার ছিলো শাপলা টেলিভিশন। ক্যাম্পে লজিস্টিক সাপোর্ট দিয়েছে প্যারাগন ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি।
ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রায় দুইশ মানুষ স্বাস্থসেবা গ্রহণ করেছে বলে জানা গেছে।

Facebook
WhatsApp
X
Telegram
কার্যক্রম

‎চট্টগ্রামে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের খতমে কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎

চট্টগ্রাম: অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা সামাজিক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে খতমে কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার (১৮ মার্চ) বিকাল ৩টায়

Read More »

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডস্থ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত

Read More »

‎চট্টগ্রামে জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ‎ ‎

বর্তমান সময়ে শিক্ষার্থীরা অনেকেই মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। এই আসক্তি থেকে বেরিয়ে এসে স্বপ্নের প্রতি মনোযোগী হতে হবে। ‎ ‎’আমরা করবো জয়’ এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত

Read More »
চেয়ারম্যান