ফ্রি সেলাই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন।

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচী বিএনএসকেএফ ট্রেনিং সেন্টারের ফ্রি সেলাই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ১৯ জানুয়ারি’১৮ বিকেলে প্রশিক্ষণের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরীর হালিশহর বড়পোল এলাকায় বিকেলে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সাবলম্বী জাতি গঠনে দক্ষ জনশক্তির প্রয়োজন সর্বাধিক। আত্ম-কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজকে দারিদ্রমুক্ত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ওই কর্মসূচিকে স্থানীয়দের মধ্যে বিস্তৃত করতে ভূমিকা রাখছে নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। সংস্থার আয়োজনে ফ্রি সেলাই প্রশিক্ষণ উদ্যোগে নারীদের দক্ষতা বৃদ্ধিতে অবশ্যই সহায়তা করবে। সংস্থার প্রশংসনীয় এ সকল উদ্যোগে নিজেদের সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বক্তারা। সংস্থার আহ্বায়ক এইচ এম ওসমান গণি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এইচ.এম. সোহেল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কাজী সমিতির সভাপতি রোটারিয়ান কাজী মো. ইউসুফ আলী চৌধুরী, সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল। বক্তব্য রাখেন মো. মঞ্জুর আহমেদ, তাসলিমা নূরজাহান রুবি, পারভিন সুলতানা, ফারহানা আফরোজ আলম, মো. আলী, মো. আল আমিন মো. আরিফ, রাজু, মো. নুরুউদ্দীন, মো. পারভেজ, শাম্মী চক্রবর্ত্তী প্রমুখ। উল্লেখ্য, শনিবার ২০ জানুয়ারি’১৮ বেলা ১১টা থেকে সেলাই প্রশিক্ষণ শুরু হবে এবং পরবর্তীতে ফ্রি বিউটি পার্লার এর ট্রেনিং ও কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Facebook
WhatsApp
X
Telegram
কার্যক্রম

এসএসসি–২০২৬ জিপিএ–৫.০০ পাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন

২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম নগরীতে জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। গত ৩০ আগস্ট রাতে নগরীর ওয়াপদা মোড়স্থ

Read More »

রাঙামাটিতে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি পার্বত্য জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় রাঙামাটি শহরের কল্যাণপুর কাদের ম্যানসনে

Read More »

বন্যা কবলিত সাতকানিয়ায় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের খাবার বিতরণ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা কবলিতদের মাঝে খাবার বিতরণ করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। ১৭ জুলাই শুক্রবার দুপুরে সাতকানিয়ার ছমদর পাড়ায় এই খাবার বিতরণ করা হয়।   অসহায়

Read More »
চেয়ারম্যান