ভোলায় ঈদ সামগ্রী বিতরণ করলো; অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন

ভোলার স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ও বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে শতাধিক অসহায় পরিবারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে অদ্য (১০ এপ্রিল বুধবার) সকাল ১০ ঘটিকার সময় কালিবাড়ি রোড সংলগ্ন জুয়েল খান এর বাড়ির তৃতীয় তলায় নারী উদ্যোক্তাদের প্রধান নিজ কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আয়োজন শেষ করেই, তাৎক্ষণিক ছুটে জান মানবতার ফেরিওয়ালা নেওয়াজ শরীফ পশ্চিম ইলিশ, পূর্ব ইলিশা, শিবপুর। বাকি কর্মীরা ভেলুমিয়ায় অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।

সম্মানিত উপদেষ্টা জাকির হোসেন সোহেল এবং পাপিয়া চৌধুরী উভয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অসহায় পরিবার গুলোর সন্তানরা রাস্তার ধারে থাকা এবং অনাথ শিশুরা অট্টালিকায় থাকার স্বপ্ন দেখে না। বরং খোলা আকাশের নিচে থেকেই চায় দুবেলা দুমুঠো ভালো খাবার।” সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ জারা আছি তারা যদি নিজ নিজ স্থান থেকে সমাজে অবহেলিত মানুষদের জন্য কিছু করি তাহলে সেটা আল্লাহর কাছে প্রিয় এবং সুন্দর।

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি নেওয়াজ শরীফ বলেন, বর্তমান পরিস্থিতিতে কষ্টের মাঝে জীবন যাপন করছে আমাদের গরীব ও ছিন্নমূল জনগোষ্ঠী। তাদের বেদনাদায়ক পরিস্থিতির কারণে আমাদের সব সময় গরীব ও ছিন্নমূল জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো উচিত। এবং আমাদের সাধ্যমত চেষ্টা করা। এবং সমাজের বিত্তবান মানুষকেও এদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার সদর প্রতিনিধি এবং কল্যাণ বিষয়ক সম্পাদক তানজিল হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, অর্থ বিষয়ক সম্পাদক তানভির তারেক, দৈনিক আজকের ভোলা পত্রিকার স্টাফ রিপোর্টার আল-আমিন সহ সদস্যবৃন্দ প্রমূখ।

Facebook
WhatsApp
X
Telegram
কার্যক্রম

এসএসসি–২০২৬ জিপিএ–৫.০০ পাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন

২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম নগরীতে জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। গত ৩০ আগস্ট রাতে নগরীর ওয়াপদা মোড়স্থ

Read More »

রাঙামাটিতে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি পার্বত্য জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় রাঙামাটি শহরের কল্যাণপুর কাদের ম্যানসনে

Read More »

বন্যা কবলিত সাতকানিয়ায় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের খাবার বিতরণ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা কবলিতদের মাঝে খাবার বিতরণ করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। ১৭ জুলাই শুক্রবার দুপুরে সাতকানিয়ার ছমদর পাড়ায় এই খাবার বিতরণ করা হয়।   অসহায়

Read More »
চেয়ারম্যান