ভোলা দক্ষিণ আলীকদম মদিনাতুল উলুম নূরানী মাদ্রাসায় ফ্যান বিতরণ।

ভোলর দক্ষিণ আলীনগর মদিনাতুল উলুম নূরানী মাদ্রাসায় সিলিং ফ্যান বিতরণ
‌ভোলার দক্ষিণ আলীনগর ইউনিয়ন ফরাজী বাড়ি সংলগ্ন সাচিয়া ০৪নং ওয়ার্ড মদিনাতুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় তিনটি সিলিং ফ্যান বিতরণ করেন ভোলার বেস্টটিম অফিসায়াল ফাউন্ডেশনের নেতৃত্বে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। সার্বিক সহযোগিতায় মাদ্রাসায় তিনটি ক্লাস রুম সহ ছোট্ট একটি শিক্ষকদের অফিস রুম নিয়ে দিনি শিক্ষা-প্রতিষ্ঠান।

০৭ অক্টোবর (শনিবার) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠান সম্পূর্ণ হয়। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতিত্বে করেন, ভোলা জেলা শাখার সভাপতি নেওয়াজ শরীফ সঞ্চালন করেন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল খান। উক্ত সভায় উপস্থিত ছিলেন মৌসুমী সুলতানা প্রেমা (সাধারণ সম্পাদক) মোঃ হাসান মাহমুদ (সাংগঠনিক সম্পাদক) মদিনাতুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার অধ্যাক মাওলানা কামরুল হাসান সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ।

সভায় বক্তব্যে নেওয়াজ শরীফ বলেন, এই সামাজিক সংগঠন থেকে আমরা দেশ ও জাতিকে উজ্জ্বল করতে সর্বক্ষণ সব রকম ভূমিকা করে যাচ্ছি। এবং এই শিক্ষা-প্রতিষ্ঠানের কাছে আমাদের দাবি রইলো সকল ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের ভালো ভাবে পড়াশোনা করে নিঝের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি সহ সাধারণ মানুষের পাসে দাড়াবা। আমরা তোমাদের পাসে সর্বক্ষণ ভূমিকা পালন করে যাব যতটুকু সুযোগ রাখেন আল্লাহ্। এবং সভাপতি বলেন, সমাজের বিত্তবান লোকজন এগিয়ে আসলে আরও মানবিক সংগঠনের কাজ গুলো সুন্দর ও আলোকিত হবে।

আলোচনার শুরুতেই কোরআন পাঠ করেন, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মোঃ তানজিল, এবং সংগীত পরিবেশন করেন, দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী মোঃ নুমান, আলোচনার মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মাওলানা কামরুল হাসান, মোঃ হাসান মাহমুদ। মৌসুমী সুলতানা প্রেমা সহ অন্যান্য। মাওঃ কামরুল হাসান মানবিক সংগঠনকে প্রথমে ধন্যবাদ জানান ও মাদ্রাসায় সিলিং ফ্যান বিতরণ কাজের প্রতি কৃতজ্ঞতা জানান। শিক্ষার্থীদের নিচে পড়াশোনা করতে অসুবিধা হয় জানিয়ে শীতের জন্য কারপেট চেয়ে অনুরোধ জানান।

উপস্থিত ছিলেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর জেলা সভাপতি নেওয়াজ শরীফ ও জেলা মহিলা সাধারণ সম্পাদক মৌসুমি সুলতানা প্রেমা, জেলার সাংগঠনিক সম্পাদক হাসান মাহামুদ।

যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল খান, মহিলা বিষয়ক সম্পাদক হাফসা, কমিটির সদস্য তানজিল হোসেন প্রমুখ।

Facebook
WhatsApp
X
Telegram
কার্যক্রম

এসএসসি–২০২৬ জিপিএ–৫.০০ পাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন

২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম নগরীতে জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। গত ৩০ আগস্ট রাতে নগরীর ওয়াপদা মোড়স্থ

Read More »

রাঙামাটিতে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি পার্বত্য জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় রাঙামাটি শহরের কল্যাণপুর কাদের ম্যানসনে

Read More »

বন্যা কবলিত সাতকানিয়ায় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের খাবার বিতরণ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা কবলিতদের মাঝে খাবার বিতরণ করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। ১৭ জুলাই শুক্রবার দুপুরে সাতকানিয়ার ছমদর পাড়ায় এই খাবার বিতরণ করা হয়।   অসহায়

Read More »
চেয়ারম্যান