অসহায় নারী – পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কতৃক আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসুচী ২০২৩। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ইউরো বাংলা ফাউন্ডেশন মডেল স্কুল, মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ফলজ বনজ ও ওষুধি সহ শতাধিক বৃক্ষরোপন করা হয়। চরপাইয়াতলী, সখিপুর, শরিয়তপুর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরো বাংলা ফাউন্ডেশন মডেল ইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আবুলকালাম আজাদ এ সময় তিনি বলেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেককে বৃক্ষরোপণের জন্য জোরালো ভুমিকা রাখতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই বৃক্ষ। আমাদেরকে অক্সিজেন দেয় এই বৃক্ষ । দেশের প্রত্যেক নাগরিককে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। এবং ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম এর ভূযুষী প্রশংসা করেন। বিশেষ অতিথি : মোঃ জসিমউদ্দীন, সহকারী শিক্ষক, ইউরো বাংলা ফাউন্ডেশন মডেল স্কুল। মোহাম্মদ সুজা খান, সহ সভাপতি, অসহায় নারী – পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন শরীয়তপুর জেলা শাখা। সভাপতিত্ব করেন মোঃ শহীদুল্লাহ্ উজ্জ্বল, সভাপতি, অসহায় নারী – পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন শরীয়তপুর জেলা শাখা।

এসএসসি–২০২৬ জিপিএ–৫.০০ পাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন
২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম নগরীতে জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। গত ৩০ আগস্ট রাতে নগরীর ওয়াপদা মোড়স্থ

