চট্টগ্রামে বঞ্চিতদের নিয়ে মধ্যাহ্নভোজ।

 

চট্টগ্রামে সুবিধা বঞ্চিতদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। ৪ আগস্ট শুক্রবার নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে এই ভোজ অনুষ্ঠিত হয়। এতে এতিম শিশু, মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির সুবিধা বঞ্চিতদের সাথে অন্যান্য পেশার মানুষও অংশ নেয়। বঞ্চিতদের মেহমানের মর্যাদা দিতে একই খাবার একই টেবিলে সকলকে পরিবেশন করা হয় এই আয়োজনে।
ভোজ শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাশার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আলহাজ্ব আবুল বশর আবু। সংগঠনের চেয়ারম্যান এইচ এম ওসমান গণি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বনফুল এন্ড কোম্পানীর জেনারেল ম্যানেজার আমানুল আলম, প্রধান আলোচক ছিলেন সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাশার গ্রুপের নির্বাহী পরিচালক আলহাজ্ব আবদুল মাবুদ চৌধুরী, রোটারিয়ান এস এম আজিজ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাসেল, মো. মুজিবুল হক, ইঞ্জিনিয়ার এএসএম শাহীন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মনজুর আহমেদ। এসএম ওয়াজিউল্লা চৌধুরী। ন্যাশনাল এনভারমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি মোঃ ফারুক। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি সাংবাদিক শামসুল আলম রানা। সাধারণ সম্পাদক গোলাম আহমদ চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম শিকদার। সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী শাহিন। বন্দর থানা কমিটির সভাপতি আজমিরা বেগম। হালিশহর থানা কমিটির সভাপতি শাহীন আক্তার। চাঁদপুর জেলা কমিটির সভাপতি। আমজাদ হোসেন খান।প্রমুখ।
প্রতি বছর ঈদুল আজহার পর ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সমাজের বঞ্চিত নারী পুরুষ ও শিশুদের নিয়ে চট্টগ্রামে খাবার আয়োজন করে আসছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। দেশের বিভিন্ন জেলাতেও এই আয়োজন করা হয়। এই আয়োজনকে আরও বিস্তৃত করার প্রত্যাশা রয়েছে আয়োজক সংগঠনের।

Facebook
WhatsApp
X
Telegram
কার্যক্রম

এসএসসি–২০২৬ জিপিএ–৫.০০ পাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন

২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম নগরীতে জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। গত ৩০ আগস্ট রাতে নগরীর ওয়াপদা মোড়স্থ

Read More »

রাঙামাটিতে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি পার্বত্য জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় রাঙামাটি শহরের কল্যাণপুর কাদের ম্যানসনে

Read More »

বন্যা কবলিত সাতকানিয়ায় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের খাবার বিতরণ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা কবলিতদের মাঝে খাবার বিতরণ করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। ১৭ জুলাই শুক্রবার দুপুরে সাতকানিয়ার ছমদর পাড়ায় এই খাবার বিতরণ করা হয়।   অসহায়

Read More »
চেয়ারম্যান