অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে দিনাজপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত উপহার বিতরণ

৫ ফেব্রুয়ারী বুধবার বিকাল ০৩ঘটিকায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দিনাজপুর শাখার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট কবি সাহিত্যিক মোছাঃ রোজিনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব ও সমাজ সেবক জনাব এইচ এম ওসমান গণি চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, ফাউন্ডেশনের দিনাজপুর জেলা কমিটির উপদেষ্টা কবি ইয়াসমিন আরা রানু, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ফখরুল হাসান পলাশ, কবি অদিতি রায়, কবি শেখ সহিদুল আলম সাজু, স্কুল শিক্ষিকা হাফিজা হাসু। বক্তারা বলেন, দিনাজপুর জেলা একটি শীত প্রধান দেশ। এখানে আমরা প্রতি বছর শীতার্ত মানুষের জন্য উপহার হিসেবে কম্বল বিতরণ করে থাকি। এছাড়া ঈদে পথ শিশুদের জন্য নতুন কাপড়, গরিব মানুষদের জন্য ঈদ উপহার প্রদান করে থাকি। আগামীতেও আমরা এই ধরনের কর্মকান্ড পরিচালনা অব্যাহত থাকবে। সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মেহেনাজ পারভীন।

Facebook
WhatsApp
X
Telegram
কার্যক্রম

‎চট্টগ্রামে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের খতমে কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎

চট্টগ্রাম: অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা সামাজিক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে খতমে কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার (১৮ মার্চ) বিকাল ৩টায়

Read More »

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডস্থ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত

Read More »

‎চট্টগ্রামে জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ‎ ‎

বর্তমান সময়ে শিক্ষার্থীরা অনেকেই মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। এই আসক্তি থেকে বেরিয়ে এসে স্বপ্নের প্রতি মনোযোগী হতে হবে। ‎ ‎’আমরা করবো জয়’ এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত

Read More »
চেয়ারম্যান