চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচিতে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন পরিবেশ রক্ষায় মানবিক এক পদক্ষেপ

চট্টগ্রাম, ২৫ মে ২০২৫ ( রবিবার)
পরিবেশ রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে সরকার অনুমোদিত সমাজ উন্নয়নমূলক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল সংলগ্ন ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টার এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব এইচ এম ওসমান গনি চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, বশর গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সিইও আলহাজ্ব আবুল বশর আবু

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—

“আজকের এই বৃক্ষরোপণ শুধু প্রতীকী নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটি দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আমি ফাউন্ডেশনের ঢাকা, দিনাজপুর, পঞ্চগড়, ভোলা, গাইবান্ধা, নোয়াখালী, কক্সবাজার, চাঁদপুর, জামালপুর, কানাইঘাট, সিলেট, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, রংপুর, নেত্রকোনা ও বরিশাল জেলা কমিটিগুলোকে অনুরোধ করব, আপনারাও নিজ নিজ এলাকায় এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করুন।”

বিশেষ অতিথির বক্তব্যে—

ফাউন্ডেশনের উপদেষ্টা, বনফুল এন্ড কোম্পানির জেনারেল ম্যানেজার ও শাপলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক জনাব আমানুল আলম বলেন:

“বৃক্ষরোপণ মানেই শুধু একটি গাছ রোপণ নয়, এটি একটি জীবন রোপণ। একটি গাছ বড় হলে একটি ছায়া তৈরি হয়, তৈরি হয় অক্সিজেন, আর তৈরি হয় এক নতুন জীবনের সম্ভাবনা। এমন একটি মহতী উদ্যোগে অংশ নিতে পেরে আমি গর্বিত।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—

  • ফাউন্ডেশনের হালিশহর থানা সভাপতি মোছাম্মৎ শাহীন আক্তার
  • বন্দর থানা কমিটির সভাপতি মোছাম্মৎ আজমিরা বেগম
  • সীতাকুণ্ড থানা কমিটির সভাপতি জনাব নুর হোসেন সেলিম
  • দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রাম রিপোর্টার এস এম মঈনুদ্দিন
  • সমাজসেবক আলহাজ্ব মাইনুদ্দিন

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দ মোহাম্মদ সরোয়ারআফতাব আলম, মোহাম্মদ হাসিব, নূর নাহার বেগম মিতু এ সময় তারা বলেন—

“এই ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখে এবং সাধারণ মানুষকে সচেতন করে তোলে।”

উল্লেখ্য, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন প্রতিবছরই চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়  বর্ষাকালে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। সংগঠনটির উদ্দেশ্য কেবল বৃক্ষরোপণ নয়, বরং দীর্ঘমেয়াদে এই গাছগুলোর যত্ন ও সংরক্ষণেরও উদ্যোগ গ্রহণ করে থাকে।

সবুজ হোক দেশ, সুস্থ থাকুক পরিবেশ — এই স্লোগানে গর্জে উঠুক প্রতিটি জেলা, প্রতিটি থানা।

 

Facebook
WhatsApp
X
Telegram
কার্যক্রম

এসএসসি–২০২৬ জিপিএ–৫.০০ পাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন

২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম নগরীতে জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। গত ৩০ আগস্ট রাতে নগরীর ওয়াপদা মোড়স্থ

Read More »

রাঙামাটিতে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি পার্বত্য জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় রাঙামাটি শহরের কল্যাণপুর কাদের ম্যানসনে

Read More »

বন্যা কবলিত সাতকানিয়ায় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের খাবার বিতরণ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা কবলিতদের মাঝে খাবার বিতরণ করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। ১৭ জুলাই শুক্রবার দুপুরে সাতকানিয়ার ছমদর পাড়ায় এই খাবার বিতরণ করা হয়।   অসহায়

Read More »
চেয়ারম্যান