সুবিধাবঞ্চিত শিশুদের ভোকেশনাল কাজে দক্ষ করে গড়ার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবো- আলহাজ্ব আবুল বশর আবু

সুবিধাবঞ্চিত শিশুদের ভোকেশনাল কাজে দক্ষ করে গড়ার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবো- আলহাজ্ব আবুল বশর আবু

সমাজের দরিদ্র পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত নারী পুরুষ ও শিশুদের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০১৩ খ্রি. প্রতিষ্ঠিত অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহার কোরবানীর মাংস সংগ্রহ করে সমাজের দরিদ্র পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত ৩৫০ জনের জন্য বর্ণাঢ্য নৈশভোজের আয়োজন করে।একইসাথে সংগঠনের উপদেষ্টা মরহুম আলহাজ্ব আবদুল মাবুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়।

গত ১ জুলাই সোমবার রাতে চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ প্রিন্স অব চিটাগাং কমিউনিটি সেন্টারে এই আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বশর গ্রুপের চেয়ারম্যান এবং সিইও আলহাজ্ব আবুল বশর আবু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকের সুবিধাবঞ্চিত শিশুদের ভোকেশনাল কাজে দক্ষ করে গড়ার লক্ষ্যে নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবো। পাশাপাশি আমার মত আরো সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গকে এই সংগঠনের কাজে সহযোগিতা করার জন্য এগিয়ে আসার আহ্বান করছি।

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে এবং সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এবং বনফুল এন্ড কোম্পানীর জেনারেল ম্যানেজার আমানুল আলম, রোটারিয়ান এসএম আজিজ, লায়ন মো. ফারুক আহমেদ, এসএম ওয়াজিউল্লাহ চৌধুরী, মনজুর আহমেদ, শাহিনা আক্তার, পারভীন সুলতানা, আজমিরা বেগম, দৈনিক স্বদেশ বিচিত্রা চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক আবদুল হান্নান হীরা প্রমুখ।

আলোচনা সভা শেষে সংগঠনের উপদেষ্টা আবদুল মাবুদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডিটিএম অপারেশন জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা আবু বক্কর।

Facebook
WhatsApp
X
Telegram
কার্যক্রম

এসএসসি–২০২৬ জিপিএ–৫.০০ পাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন

২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম নগরীতে জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। গত ৩০ আগস্ট রাতে নগরীর ওয়াপদা মোড়স্থ

Read More »

রাঙামাটিতে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি পার্বত্য জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় রাঙামাটি শহরের কল্যাণপুর কাদের ম্যানসনে

Read More »

বন্যা কবলিত সাতকানিয়ায় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের খাবার বিতরণ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা কবলিতদের মাঝে খাবার বিতরণ করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। ১৭ জুলাই শুক্রবার দুপুরে সাতকানিয়ার ছমদর পাড়ায় এই খাবার বিতরণ করা হয়।   অসহায়

Read More »
চেয়ারম্যান