রাঙামাটিতে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি পার্বত্য জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় রাঙামাটি শহরের কল্যাণপুর কাদের ম্যানসনে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের রাঙামাটি পার্বত্য জেলা শাখার আহ্বায়ক শ্রী ইন্টু মনি তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম ওসমান গনি চৌধুরী।

মতবিনিময় সভায় ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম, এবং রাঙামাটিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে মতামত তুলে ধরেন।

 

সভায় সর্বসম্মতিক্রমে শ্রী ইন্টু মনি তালুকদারকে আহ্বায়ক এবং মনিষা চাকমাকে সদস্য-সচিব করে রাঙামাটি পার্বত্য জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম ওসমান গনি চৌধুরী নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন—আদিবাসী শ্রী শুক্র কুমার চাকমা, শ্রী ইন্দ্র দত্ত তালুকদার, শ্রী সুরেন্দ্র লাল চাকমা, আবু বকর, নীতি ভূবন চাকমা, রতন চাকমা, সুমন চাকমা, সনজিৎ চাকমা, ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা, পুষ্প চাকমা, কিরণ চাকমা ও মিন্টু চাকমা।

সভায় বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য। নতুন কমিটির নেতৃত্বে রাঙামাটি পার্বত্য জেলার অসহায় নারী, পুরুষ ও শিশুদের জন্য মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দও ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook
WhatsApp
X
Telegram
কার্যক্রম

এসএসসি–২০২৬ জিপিএ–৫.০০ পাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন

২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম নগরীতে জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। গত ৩০ আগস্ট রাতে নগরীর ওয়াপদা মোড়স্থ

Read More »

বন্যা কবলিত সাতকানিয়ায় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের খাবার বিতরণ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা কবলিতদের মাঝে খাবার বিতরণ করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। ১৭ জুলাই শুক্রবার দুপুরে সাতকানিয়ার ছমদর পাড়ায় এই খাবার বিতরণ করা হয়।   অসহায়

Read More »

দিনাজপুরে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

দিনাজপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। সংগঠনটির দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ১৬ মার্চ ২০২৬ তারিখে দিনাজপুর প্রেসক্লাবে অর্ধ শতাধিক অসহায়

Read More »
চেয়ারম্যান